দুর্গাপূজায় যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৩:৩৪আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৩:৩৫

সাংবাদিকদের ব্রিফ করছেন র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে সার্বিক নজরদারি রেখেছে র‍্যাব। র‍্যাব বলছে, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, পূজায় কোনও ধরনের নাশকতার আশঙ্কা নেই, তবে সার্বিকভাবে যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বনানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘২১ অক্টোবর বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দূর্গাপূজা ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এবার সারাবিশ্ব এক অদৃশ্য মহামারির মধ্য দিয়ে পার হচ্ছে। তাই আমরা আশা করছি, সবাই অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকবেন। এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে পূজার আয়োজন হলেও আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আছি, সার্বক্ষণিক পাশে রয়েছি।’

পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আমরা ১৫ অক্টোবর থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ-সহ তৎপর রয়েছি। তবে আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ফোর্স মোতায়েন থাকবে। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সুইপিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’

র‍্যাব ডিজি বলেন, ‘পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি এমন কোন পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।’

জঙ্গিবাদী যেকোনও কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনও ধরনের নাশকতার সম্ভাবনা দেখছি না। তারপরও যেকোনও সময় যেকোনও পরিস্থিতি এড়াতে আমরা তৎপর রয়েছি।’

র‍্যাব প্রধান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষ্যে র‌্যাবের এয়ার উইং প্রস্তুত রয়েছে। দেশজুড়ে পূজামণ্ডপকে ঘিরে র‌্যাবের পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরগুলোতে বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র‌্যাবের কুইক রেসপন্স টিম।’

র‍্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, ‘প্রত্যেকটি ব্যাটালিয়নে কন্ট্রোল রুম রয়েছে। র‌্যাব সদর দফতরে স্থাপিত কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিকভাবে সার্বিক নজরদারি অব্যাহত থাকবে। কোনও ধরনের অপ্রীতির পরিস্থিতির আশঙ্কা থাকলে র‌্যাবকে তথ্য দিন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকেন্দ্রিক যেকোনও গুজব এড়াতে ও পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

 

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম