মৃত্যু ২৪, শনাক্ত ১৬৯৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৬:১৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫২

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৫ হাজার ৭৪৭ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৯৬ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৮৭ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬১১টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৫৮টি। এখন পর্যন্ত ২২ লাখ ২১ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৯৬ জন।  

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৩৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৭.৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮.৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৬ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৪ হাজার ৪২২ জন এবং নারী মারা গেছেন এক হাজার ৩২৫ জন। সর্বশেষ ২৪ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। 

বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন,  ৪১-৫০ বছরের মধ্যে ২ জন,  ৫১-৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৬০ ঊর্ধ্ব ১৩ জন রয়েছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৭০৭ জন, ছাড়া পেয়েছেন ৭১৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৫২০ জন, ছাড়া পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৮৭১ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৭১ জন, ছাড়া পেয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে যুক্ত হন ৮৪ হাজার ৮১০ জন, ছাড়া পান ৭২ হাজার ৬৬০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৫০ জন।

/জেএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম