মৃতের সংখ্যা ৫ হাজার ৮শ’ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৬:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৬:৪৮

ছবি: সাজ্জাদ হোসেন দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৩০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন, এ নিয়ে করোনায় মোট ৫ হাজার ৮০৩ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৪ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন।

রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৭৫৭টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১০৩টি। এখন পর্যন্ত ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৩০৮ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৬৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হর ৭৯ দশমিক ০১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৪৭১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৩২ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৩ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১০৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৩৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৩ হাজার ১১৩ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৫ হাজার ২১৭ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫৭৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৬৭৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ১০ হাজার ৬১০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ৩৪১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৭৩১ জন।

 

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম