‘ধর্ষক ও নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ’

নোয়াখালী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১৭:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:২৭

ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দল থেকে শুধু বের করে দেওয়া হবে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ। তাদের দলীয় পরিচয় থাকতে পারে না, তারা দুর্বৃত্ত।
রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সবার সমান অধিকার রয়েছে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন বিনষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। এই দেশ আমাদের সকলের।
কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি মজুমদারের সভাপতিত্বে পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক কমলকান্তি মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কর্মকার, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক দীপক সূত্রধর।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম