সুনীল অর্থনীতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৮:৩০আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৮:৩১

অনুষ্ঠানে বক্তব্য দেন শ ম রেজাউল করিম সুনীল অর্থনীতি বাস্তবায়নে সরকার ব্যাপক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘সুনীল অর্থনীতিতে সিউডের সম্ভাবনা: গবেষণা অগ্রগতি ও বাণিজ্যিকীকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সমুদ্রের নিচে মূল্যবান মৎস্য সম্পদ আমরা আহরণ করবো। এ লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। সমুদ্র থেকে টুনা মাছ আহরণের প্রকল্প নিয়েছি; যা থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বসেরা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশের সমপরিমাণ সমুদ্রসীমা আমরা অর্জন করেছি। সমুদ্রের বিশাল সম্পদকে কীভাবে আহরণ করা যায় শেখ হাসিনা সে পরিকল্পনা নিয়েছেন। সেটাকে তিনি নাম রেখেছেন সুনীল অর্থনীতি।’

মন্ত্রী বলেন, ‘করোনাকালে পোশাক খাত ও প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা এলেও আমাদের মৎস্য ও প্রাণিসম্পদ খাত বিকশিত হয়েছে। ইলিশ আহরণে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। আমরা জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছি।’

বিএফআরআই’র মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, শ্যামল চন্দ্র কর্মকার, সুবোধ বোস মনি, মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য খাতের উদ্যোক্তা ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম