মাধ্যমিকে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ২৩:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০১:৩২

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাউশি’র ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। ১ নভেম্বর থেকে সংক্ষিপ্ত এই সিলেবাস বাস্তবায়ন করবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এরপর তারা সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। পরে মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট অধিদফতরে পাঠানো হয় এই সিলেবাস। সূত্র জানায়, আঞ্চলিক উপ-পরিচালকদের মাধ্যমে সংক্ষিপ্ত এই সিলেবাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১ নভেম্বর থেকে পরবর্তী দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) মধ্যে ৩০ কার্যদিবসে সিলেবাস অনুযায়ী পাঠদান শেষ করবে।

নাম প্রকাশ না করে মাউশি’র এক কর্মকর্তা জানান, এই সিলেবাস শুধু শিক্ষার্থীদের শিখন যোগ্যতা অর্জনের জন্য। পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা বা মূল্যায়ন করে ফলাফল নির্ধারিত হবে না। শিক্ষকরা শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করবে সিলেবাসের মাধ্যমে। সিলেবাস সম্পন্ন করার পরও যদি ঘাটতি থাকে, তাহলে পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সিলেবাস সম্পন্ন করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইট dshe.gob.bd- এ সিলেবাস পাওয়া যাবে।

/এসএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক