কয়েকদিনের মধ্যে করোনা ভ্যাকসিনের জন্য চুক্তি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১৮:০৪আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৯:১৭

কয়েকদিনের মধ্যে করোনা ভ্যাকসিনের জন্য চুক্তি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চলছে। যখন ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে যাবে তখন আমরা ভালো মানের ভ্যাকসিন দেশে নিয়ে আসবো। বিশ্বের অনেক স্থানে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হচ্ছে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আশা করি আগামী দু-চারদিনের মধ্যে তাদের সঙ্গে আমরা একটি চুক্তি করতে পারবো।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাই একযোগে ভ্যাকসিন পাবে না। প্রথম পর্যায়ে হয়তো কিছু লোককে ভ্যাকসিন দিতে পারবো। পরবর্তী ধাপে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে। শুধু ভ্যাকসিন পেলেই কিন্তু করোনাভাইরাস চলে যাবে না। ভ্যাকসিনের পর আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
জাহিদ মালেক আরও বলেন, তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকায় সোয়া দুই লাখ লোক মৃত্যুবরণ করেছেন। আমরা একটিও মৃত্যুও চাই না। আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ শাখার সেক্রেটারি মো. ইসরাফিল হোসেন।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের