খুললো জাদুঘরের দরজা, সঙ্গে মাস্ক আছে তো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২১:০৬

খুললো জাদুঘরের দরজা, সঙ্গে মাস্ক আছে তো? দীর্ঘ সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রবিবার (১ নভেম্বর) দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় জাদুঘর। সকাল থেকেই দর্শনার্থীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো, বিকালে তা আরও বাড়ে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল জাদুঘর। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ২২০ দিন পর তা খুলে দেওয়া হলো।

এদিকে জাদুঘরে গিয়ে দেখা যায়, মাস্ক ছাড়া কোনও দর্শনার্থীকে জাদুঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে জাদুঘরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে প্রবেশের সময় মুখে মাস্ক রাখলেও অনেককে ভেতরে গিয়ে মাস্ক খুলে ফেলতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে জাদুঘরের একজন কর্মচারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছি না। কেউ ভেতরে গিয়ে তা খুলে ফেললে কিছু করার থাকে না। তাদের পেছনে পেছনে যাওয়া তো সম্ভব না। তবে প্রতিটি গ্যালারিতে প্রবেশের আগে বাধ্যতামূলক মাস্ক পরতে হয়।’

জাদুঘর খোলার পর কর্মচারী ও কর্মকর্তাদের বেশ ব্যস্ত দেখা গিয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘বলতে গেলে অলস সময় কেটেছে। তবে অফিস করতে হয়েছে। গ্যালারি পরিষ্কার রাখতে হয়েছে। অনেক দিন পর মানুষ আসতে শুরু করেছেন। মানুষ আসাতে অনেক ভালো লাগছে। আনন্দও লাগে, আবার ভয়ও হয়। একেবারে সামনে থেকে কাজ করতে হচ্ছে। কখন আক্রান্ত হয়ে যাই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি। দর্শনার্থীদেরও তা মানতে বলছি।’

বরাবরের মতো দর্শনার্থীদের জন্য কাউন্টার থেকে টিকিট বিক্রি করেনি জাদুঘর কর্তৃপক্ষ। জাদুঘরের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেটে প্রবেশ করতে হয়েছে তাদের। জাদুঘরে ঢুকতে কথা হয় একজন আনসার সদস্যের সঙ্গে। তিনি জানান, বিকাল চারটা পর্যন্ত চার শতাধিক মানুষ জাদুঘরে প্রবেশ করেছে। এর আগে জাদুঘর কর্তৃপক্ষও বলেছিলেন প্রাথমিকভাবে দৈনিক পাঁচশ’ দর্শনার্থীকে তারা ঢুকতে দেবেন।

চট্টগ্রাম থেকে জাদুঘর দেখতে আসা সায়েম বিন নুর বলেন, ‘১ তারিখ থেকে জাদুঘর খুলবে তা জানতাম। কিন্তু অনলাইনে টিকিট কাটতে হয়, তা জানা ছিল না। অনেক ঝামেলায় পড়তে হয়েছে।’

খুললো জাদুঘরের দরজা, সঙ্গে মাস্ক আছে তো? শুধু সায়েম নয়, তার মতো অনেকে অনলাইনে টিকিট কাটা নিয়ে ঝামেলায় পড়েছেন বলে জানান। এরপর তারা জাদুঘরের পাশে থাকা বিভিন্ন কম্পিউটারের দোকানে অনলাইনে টিকিট কাটেন। দোকানিরা টিকিটের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছেন বলেও অভিযোগ করেন দর্শনার্থীরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে এমন সময় জাদুঘর খোলা রাখা উচিত কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শনার্থী জাদুঘর খোলা রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘দ্বিতীয় ঢেউ নিয়ে বলা হচ্ছে আক্রান্তের হার বাড়বে। কিন্তু সবকিছু তো স্বাভাবিক রয়েছে। রাজধানীতে পরিবার নিয়ে যাওয়ার জায়গা তেমন নেই। এখন এগুলো বন্ধ করা হলে কোথায় যাবো?’

ছবি: নাসিরুল ইসলাম

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম