বাংলাদেশ থেকে পলিমাটি নিতে চায় মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৯:৪২

মালদ্বীপ-বাংলাদেশ বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। আজ সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ এ আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন তারা।

এছাড়া আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। মালদ্বীপ বাংলাদেশ থেকে পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে এসময় উল্লেখ করেন ড. মোমেন।

আব্দুল্লা শহিদ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করেন। নিকট ভবিষ্যতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে মালদ্বীপের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম