আরও এক লাখ টন সার কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৮:১৯আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:২৯

সার গুদাম সরকার আগামী বছরের জন্য অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আরও এক লাখ ৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিমাণ সার কেনা বাবদ সরকারের ব্যয় হবে ২৩৫ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ১৮৬ টাকা।
বুধবার (৪ নভেম্বর) সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় কৃষি মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী জুমে অংশ নিয়ে এই অনুমোদনের তথ্য সাংবাদিকদের জানালেও পরে অনলাইনেই সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য একটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এরমধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৪টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা ছিল।’
অতিরিক্ত সচিব জানান, ৬৩ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার ৫৬২ টাকা ব্যয়ে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
অতিরিক্ত আরও সচিব বলেন, একইভাবে ৫৮ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৬৮৭ টাকা ব্যয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজাত থেকে চতুর্থ লটে ২৫ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দিয়েছে। মুনতাজাত থেকে বিসিআইসির পঞ্চম লটে আরও ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য সরকারের ব্যয় হবে ৫৬ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৪৩৭ টাকা।
অপরদিকে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) থেকে চতুর্থ লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় কিনছে বিসিআইসি। এই প্রস্তাবটিও অনুমোদন পেয়েছে ক্রয় কমিটির।
অর্থমন্ত্রী জানিয়েছেন, অনুমোদিত ৮টি প্রস্তাবে সরকারের মোট অর্থের পরিমাণ ৫ হাজার ৬৬৪ কোটি ৬৮ লাখ ৪ হাজার ১৯৮ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) হতে ব্যয় হবে ২২৪ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ১২ টাকা এবং ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণ ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ ৫ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ ১৯ হাজার ১৮৬ টাকা।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম