সেতু বিভাগে শতভাগ ই-নথি বাস্তবায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২০:১৭

সেতু বিভাগে শতভাগ ই-নথি বাস্তবায়ন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় মন্ত্রণালয়ের সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে শতভাগ ই-নথি বাস্তবায়ন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারের অনলাইন ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থাপনায় সেতুবিভাগ ও সেতু কর্তৃপক্ষ শতভাগ ই-নথি বাস্তবায়ন করে। এ লক্ষ্যে প্রথমে ৩ সদস্যের একটি নিয়মিত মনিটরিং টিম গঠন এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মকর্তাদের আইটি সরঞ্জাম সরবরাহসহ একাধিকবার প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম শতভাগ অর্জনকারী উন্নয়ন ও পরিকল্পনা অণুবিভাগকে ক্রেস্ট প্রদান করেন। পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি ঘোষণা দেন। শতভাগ ই-নথি বাস্তবায়নের ফলে সেতুবিভাগ ও সেতু কর্তৃপক্ষের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অধিকতর গতিশীল হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক