ওমরাহ কার্যক্রমে বৈধ এজেন্সির তালিকা প্রণয়নের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৩৫

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১৪৪২ হিজরির (২০২০-২০২১ সাল) ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী বৈধ এজেন্সির তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগ্রহী ওমরাহ এজেন্সিগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজস্ব প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওমরাহ শাখার সিনিয়র সহকারী সচিব আমিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে যেসব ওমরাহ এজেন্সির নবায়নের মেয়াদোত্তীর্ণ হয়েছে অথবা ৩১ ডিসেম্বর বা নিকটবর্তী সময় উত্তীর্ণ হবে তাদের নবায়ন ফি, ১৫ শতাংশ ভ্যাট এবং অন্যান্য কাগজপত্রসহ আবেদন করতে হবে।
উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে কোনও কারণে ওমরাহ এজেন্সির ট্রাভেল সনদ বাতিল করা হলে ধর্ম মন্ত্রণালয় থেকেও সেই এজেন্সির লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, ২০১৯-২০/ ২০২০-২১ অর্থবছরের হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, (২০১৯-২০ / ২০২০-২১ অর্থবছরের হালনাগাদ/পরিশোধিত আয়কর সনদের সত্যায়িত ফটোকপি, চলমান ওমরাহ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, হালনাগাদ আইএটিএ , সনদের সত্যায়িত ফটোকপি, বিগত সময়ে শাস্তিপ্রাপ্ত হলে সে সংক্রান্ত তথ্য (বর্তমান অবস্থাসহ), পূর্ববর্তী বছরের ওমরাহ কার্যক্রম পরিচালনা করলে সৌদি সিস্টেম থেকে প্রতিবেদনের প্রিন্ট কপি, পূর্ববর্তী বছরে সৌদি আরবে যে কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিলো সে কোম্পানি থেকে ছাড়পত্র নিয়ে ছাড়পত্রের আরবি প্রিন্ট কপি এবং সঙ্গে সেই প্রিন্ট কপির ইংরেজি অনুবাদের কপি।
নবায়ন ফি বাবদ ২৫ হাজার টাকা করে পরবর্তী তিন বছরের জন্য মোট ৭৫ হাজার টাকা (১-৩৫০১-০০০১-১৮৫৪ কোডে) এবং ১৫ শতাংশ হারে ভ্যাট বাবদ ১১ হাজার ২৫০ টাকা (১-১১৩৩-০০১০-০৩১১ কোডে) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি (শুধু নবায়নের ক্ষেত্রে), ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে যেসব ওমরাহ এজেন্সি লাইসেন্স পেয়েছে তারা ওই সময়ের মধ্যে ভ্যাট বাবদ ৯ হাজার টাকা এর আগে না দিলে ১ ১১৩৩-০০১০-০৩১১ কোডে বর্ণিত অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে।
ঠিকানা পরিবর্তন করা হলে (প্রযোজ্য ক্ষেত্রে) তার অনুমোদনের কপি, জামানত হিসেবে সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবর এফডিআর, সচল/কার্যকর রয়েছে মর্মে সংশ্লিষ্ট ব্যাংকের প্রত্যয়ন পত্র থাকতে হবে। চলমান ওমরাহ লাইসেন্সের মূল কপি (শুধু নবায়নের ক্ষেত্রে) সংযুক্ত ছকে বর্ণিত তথ্য পূরণ করতে হবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম