সড়ক নিরাপত্তা আইন দ্রুত বাস্তবায়নের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৬:৩৯আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:৪০

ওবায়দুল কাদের দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে ‘ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’ শীর্ষক সেমিনারে বক্তব্যকালে এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

মন্ত্রী বলেন, ‘চার লেন, ছয় লেন, আট লেনের সড়ক যতই নির্মাণ হোক এখনও সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দুর্ঘটনা এখনও সবচেয়ে বড় দুর্ভাবনা। তবে সরকার সড়ক দুর্ঘটনা রোধে কাজ করছে। নিরাপদ সড়কের সঙ্গে ইঞ্জিনিয়ারিং সকিউশন, এনফোর্সমেন্ট এবং এওয়্যারনেস - এই তিনটি বিষয় সম্পর্কিত। সড়ক-মহাসড়কের নির্মাণ ক্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪ টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতোমধ্যে চার লেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প।’

তিনি জানান, প্রকল্পের আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবনতা হ্রাস করা হয়েছে। দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডোর উন্নয়নের উদ্যোগ চলমান আছে। বর্তমানে প্রায় সাড়ে চারশ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে।

২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ছয়টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে সেমিনারে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম