পাঁচ বিভাগে মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৬:৫৫আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:৫৮

করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। বাকি পাঁচ বিভাগ খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ দেশে এখন পর্যন্ত করোনাতে মোট মারা গেলেন ছয় হাজার ২১ জন।

গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানায় সরকার।

মোট মারা যাওয়া ছয় হাজার ২১ জনের মধ্যে রয়েছেন– ঢাকা বিভাগে তিন হাজার ১৪৬ জন, শতকরা হিসাবে ৫২ দশমিক ২৫ শতাংশ; চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৮৯ জন, ১৯ দশমিক ৭৫ শতাংশ; রাজশাহী বিভাগে ৩৭৩ জন, ছয় দশমিক ১৯ শতাংশ; খুলনা বিভাগে ৪৭৩ জন, সাত দশমিক ৮৬ শতাংশ; বরিশাল বিভাগে ২০১ জন, তিন দশমিক ৩৪ শতাংশ; সিলেট বিভাগে ২৫০ জন, চার দশমিক ১৫ শতাংশ; রংপুর বিভাগে ২৬৪ জন,  চার দশমিক ৩৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১২৫ জন, যা কিনা দুই দশমিক শূন্য আট শতাংশ।

/জেএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম