২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৬:০৩আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৬:৫১

করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। এ পর্যন্ত মোট ৬ হাজার ৯২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় এক হাজার ৬২৩ জন এবং এখন পর্যন্ত তিন লাখ ৩৯ হাজার ৭৬৮ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৩ জন। এখন পর্যন্ত মোট ৪ লাখ ২১ হাজার ৯২১ জন শনাক্ত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৫৬ হাজার ৬৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৯৯ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ১৭ শতাংশ শনাক্ত হয়েছে। প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮০ দশমিক ৫৩ শতাংশ এবং মারা গেছে এক দশমিক ৪৪ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৬৮৮ জন এবং নারী এক হাজার ৪০৪ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ২৫ জন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯৮ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৯৪ জন এবং এখন পর্যন্ত ৭৫ হাজার ২৬৯ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৭ হাজার ৪৬৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৮১৮ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ৮১০ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৪১৩ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৬১ হাজার ৩৩৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৯২৪ জন।

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম