মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাণিজ্য সংগঠনগুলোকে অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৭:৪৩আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৭:৪৩

করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দেওয়া হচ্ছে মাস্ক করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাণিজ্য সংগঠনগুলোকে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) বিস্তার রোধে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। অনেক ক্ষেত্রে মাস্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এমতাবস্থায়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) বিস্তার রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি সব বাণিজ্যিক সংগঠন/প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী এবং এর অধীনস্ত অ্যাসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার/যৌথ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরামগুলোয় কর্মরত সদস্য ও কর্মকর্তা/কর্মচারীর মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছিল।

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম