সংসদ ভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ২৩:০৮আপডেট : ১০ নভেম্বর ২০২০, ০০:১৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন (ছবি পিআইডি)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকার প্রধান সাক্ষাৎ করতে যান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এছাড়া তারা করোনাভাইরাসসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবিলা করে উন্নয়ন ও অগ্রগতির পথে অব্যাহতভাবে এগিয়ে যাবে।
এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম