ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গঠিত মিয়ানমার সরকারের কাছে কিছু আশা করা যায় না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২০, ১৩:২৭আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৩:৪৪

মোহাম্মাদ সাখাওয়াত হোসেন

মিয়ানমারের নির্বাচন ত্রুটিপূর্ণ এবং এর মাধ্যমে ক্ষমতায় অং সান সুচির সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে না বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার। মঙ্গলবার (১০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক ওয়েবিনারে তিনি একথা বলেন। সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সাখাওয়াত হোসেন বলেন,  ‘মিয়ানমারে সামরিক শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। ওই দেশে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়গুলো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে এবং সেই কারণে এটিকে ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি হাইব্রিড সরকার বলা যায়।’

মিয়ানমার সরকারের কাছে প্রত্যাশা করা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন,  ‘সেখানে সব বড় ব্যবস্থা নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী।’

ভূ-রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘মিয়ানমারে ভারত উন্নয়ন সহযোগিতার পাশাপাশি সামরিক সহযোগিতা করছে সাবমেরিন এবং ট্যাংক দিচ্ছে। এটি একটি বড় প্রশ্ন ভারত কেন মিয়ানমারে এত বিনিয়োগ করছে।’

শহীদুল হক বলেন, ‘অনেক দেশের কাছে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব হারিয়েছে এবং তারা আগের মতো ব্যবহার করছে।’

গণহত্যার অভিযোগের পরেও অং সান সু চি পশ্চিমা বিশ্বের কাছে জনপ্রিয় জানিয়ে শহীদুল বলেন, যুক্তরাষ্ট্রে জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগেই তাদের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যোগাযোগ করা দরকার। 

ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি ও বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ সামনের দিনগুলোয় কীভাবে এগিয়ে যাবে তার প্রভাব পড়বে রোহিঙ্গা সমাধানের ওপর বলে মন্তব্য করেন শহীদুল হক।

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম