ঢাকা-১৮ আসনের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি: কমিশনার মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৬:০৭আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৯:৫৩

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (ফাইল ফটো)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এই নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি বলে তিনি দাবি করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ  দাবি করেন।

মাহবুব তালুকদার বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আমি ঢাকা-১৮ নির্বাচনি এলাকার উপনির্বাচনে নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে। নির্বাচন মোটেও অংশগ্রহণমূলক হয়নি। আমি বিরোধী দলের কোনও পোলিং এজেন্টকে কোনও কেন্দ্রে দেখিনি। কেবল কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেতের ভোটকেন্দ্রে একটি বুথে মহিলা পোলিং এজেন্টের উপস্থিতি দেখতে পাই। পুরো নির্বাচনি এলাকায় একটি দলের পোস্টার, প্ল‌্যাকার্ড ও বিলবোর্ড দেখা যায়, যা আচরণবিধি অনুযায়ী নির্বাচনের আগে তুলে ফেলা উচিত ছিল। নির্বাচনকে আমি কেবল প্রার্থীর বা দলের জয়-পরাজয় বলে মনে করি না।’

তিনি বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রে উত্তরণের একমাত্র অবলম্বন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারমূলক ও গ্রহণযোগ্য না হলে ক্ষমতার হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের স্থিতিশীলতা, সামাজিক অস্থিরতা ও ব্যক্তির নৈরাশ্য বৃদ্ধি পায়। এর ফলে নৈরাশ্য থেকে নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। নৈরাজ্য প্রবণতা কোনও গণতান্ত্রিক দেশের জন্য মোটেও কাম্য নয়। আমি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করি, তা না হলে দেশ অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে।’

/ইএইচএস/এপিএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক