ভূমি মন্ত্রণালয়ে চাকরি-বদলির প্রতিশ্রুতি দিলে পুলিশে খবর দেওয়ার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৭:৫১

ভূমি মন্ত্রণালয়ে চাকরি-বদলির প্রতিশ্রুতি দিলে পুলিশে খবর দেওয়ার অনুরোধ কেউ ভূমি মন্ত্রণালয়ে চাকরি বা বদলির প্রতিশ্রুতি দিয়ে টাকাপয়সা চায় বা কোনও ধরনের প্রতারণার আশ্রয় নিলে তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদানীং লক্ষ করা যাচ্ছে, কিছুসংখ্যক দুর্নীতিবাজ অসাধুচক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র দিচ্ছে।  এছাড়াও, কেউ কেউ বদলির কথা বলে মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দফতর বা সংস্থায় কর্মরতদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমনকি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করছে। এ সম্পর্কে ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন কোনও দফতর বা সংস্থার কোনও সংশ্লিষ্টতা নেই।

ভূমি মন্ত্রণালয় বলেছে, ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দফতর বা সংস্থায় চাকরি দেওয়ার নাম করে, বদলির ভুয়া তদবিরে কিংবা মন্ত্রণালয়ে কর্মরতদের নাম ভাঙিয়ে অর্থ তথা চাঁদা দাবির গুরুতর ও দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। কেউ এই অপরাধ করলে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় অসাধুচক্রের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয় বেশ কয়েকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। প্রয়োজনে, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত যেকোনও তথ্য ‘তথ্য প্রদানকারী কর্মকর্তা’ ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমানের (মোবাইল ফোন নম্বর ০১৭১৮৬৩৩৩৭৫) কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দাফতরিক ওয়েব পোর্টাল ‘minland.portal.gov.bd’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ‘www.facebook.com/minland.gov.bd’।

/এসআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম