‘পাকিস্তানি শাসকের অবহেলায় ‘৭০-এর ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:১০

বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসকদের অবহেলার কারণেই ১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা গিয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘পাকিস্তানিরা ঘূর্ণিঝড়ের আগাম কোনও তথ্য দেয়নি। বিদেশিদের কাছ থেকে সাহায্য পেলেও পশ্চিম পাকিস্তান থেকে কোনও সাহায্য আসেনি। এমনকি ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা নিয়েও তারা মিথ্যাচার করেছিল।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর বিয়াম অডিটোরিয়ামে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সিপিপির পরিচালক আহমাদুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহউদ্দিন এবং সিপিপি’র প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, ‘বাঙালিদের প্রতি অবজ্ঞার জবাব বাঙালিরা দিয়েছিল ‘৭০-এর নির্বাচনে পাঞ্জাবিদের প্রত্যাখ্যান করে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের আত্মসমর্পণে বাধ্য করে।’

মোজাম্মেল হক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং মানুষের জানমাল রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মুজিব কিল্লা নির্মাণ করেন। তিনি ১৯৭৩ সালে দুর্যোগ প্রশমনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি” প্রতিষ্ঠা করেন, যা বিশ্বব্যাপী সমাদৃত। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘সিপিপির স্বেচ্ছাসেবকদের সাহসিকতা এবং আন্তরিক কার্যক্রমের জন্য বাংলাদেশে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা অনেক কমে এসেছে।’ 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সিপিপি’র স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় অবদানের জন্য ৭৯ জন স্বেচ্ছাসেবককে পুরস্কার দেওয়া হয়।

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম