৩০ সংগঠনের হাতে উঠবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ১৭:১৪আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৭:২২

 দেশ গঠনে তরুণদের অবদানকে স্বীকৃতি জানাতে ফের চালু হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। মঙ্গলবার (১৭ নভেম্বর) অ্যাওয়ার্ড বিজয়ী শীর্ষ ৩০ সংগঠনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ভার্চুয়াল এ অনুষ্ঠানটি রাত ৮টায় সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, বিজয় টিভি ও এটিএন নিউজ।

এছাড়া ইয়াং বাংলা ও সিআরআই-সহ বেশ কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকেও অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি নসরুল হামিদ।

অ্যাওয়ার্ডের জন্য এবার ৬০০টির বেশি সংগঠনের আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রাথমিক তালিকায় থাকা সংগঠনগুলোর মধ্য থেকে নারী ক্ষমতায়ন, শিশু অধিকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, দরিদ্রদের উন্নয়ন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, পরিবেশ সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনসহ আরও বেশ কিছুক্ষেত্রে অবদানের জন্য এই সংগঠনগুলো থেকে বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে।

প্রথম পর্যায়ে এবার মোট ছয়টি সাব ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধীদের ক্ষমতায়ন, ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, চরম দরিদ্রদের ক্ষমতায়ন এবং যুব উন্নয়ন।

দ্বিতীয় পর্যায়ে সাতটি সাব ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। নির্ধারিত ক্যাটাগরিগুলো হলো মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি কার্যক্রম, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা কার্যক্রম, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাস।

এবার অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিক তালিকায় থাকা দলগুলো হলো ব্লাডমেন হেলথ কেয়ার, মাস্তুল ফাউন্ডেশন (ঢাকা), ওয়ার্ল্ড ইয়ুথ আর্মি (নোয়াখালী), সেন্ট্রাল বয়েস অব রাউজান (চট্টগ্রাম), মিশন সেইভ বাংলাদেশ ফাউন্ডেশন (ঢাকা), ফুটস্টেপ বাংলাদেশ (নোয়াখালী), সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন (কুড়িগ্রাম), প্লাস্টিক ইনিশিয়েটিভ নেটওয়ার্ক (পিআইএন) (ঢাকা), ইয়ুথ এনভায়রনমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (ঢাকা), সাইকিওর অর্গানাইজেশন (জামালপুর), দিপ মেডিক্যাল সার্ভিসেস ও দিপাশা ফাউন্ডেশন (নাটোর), পহরচাঁদা আদর্শ পাঠাগার (কক্সবাজার), উত্তরণ যুব সংঘ (মৌলভীবাজার), সিনেমা বাংলাদেশ (লক্ষ্মীপুর), হ্যাপি নাটোর (নাটোর), ষষ্ঠ ইন্দ্রিয় (রাজশাহী), অভিযাত্রিক ফাউন্ডেশন (পটুয়াখালী), মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান (সিলেট), হাতে খড়ি ফাউন্ডেশন (পিরোজপুর), এক টাকায় শিক্ষা (চট্টগ্রাম), গুডফিল্ম (বরিশাল), উন্মেষ (রাঙ্গামাটি), ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশন (চাঁদপুর), আইটেক স্কুল (চাঁদপুর), পজিটিভ বাংলাদেশ (ঢাকা), দেশি বলারস (ঢাকা), ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ (বরিশাল), সেন্টার ফর রাইটস এন্ড অ্যাম্প: ডেলেপমেন্ট অব পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস (বরিশাল), বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশন (ময়মনসিংহ), হবিগঞ্জ অ্যাসোসিয়েশান ফর অটিজম অ্যান্ড সোশ্যাল ইমপ্রুভমেন্ট (হবিগঞ্জ), পেন ফাউন্ডেশন (খুলনা), মেঘ ফাউন্ডেশন, ইন্সপায়ারেশেন ফর হিউম্যান ওয়েলফেয়ার, খুলনা ব্লাড ব্যাংক অ্যান্ড খুলনা ফুড ব্যাংক, স্টার্ট আপ চট্টগ্রাম (চট্টগ্রাম), গ্লোবাল আনট্রু জেপ অ্যান্ড এএমপি, অবলাইজিং অর্গানাইজেশন অব বাংলাদেশ (জিইউজেডওওবি), আশ্রয় (একটি সমাজকল্যাণ সংগঠন) (ঝিনাইদহ), সেলফ প্রটেক্ট, নিঃসংকোচ ফাউন্ডেশন (ঢাকা), ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্টারপ্রেনারস্ (ওয়াইএসএসই), টিম ব্যর্থ, জাগ্রত তারুণ্য (বরিশাল), উই আর ফর দেম (রংপুর), সোশ্যাল ক্যানভাসারস (ঢাকা), বাংলাদেশ মেডিক্যাল স্টুডেন্ট সোসাইটি (ঢাকা), ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি (পিডিএফ-জেইউ)।

প্রসঙ্গত, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণদের সংগঠন ইয়াং বাংলা ২০১৪ সালে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান ‘জয় বাংলা’র নামে চালু করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এর মাধ্যমে দেশ গঠনে ও নিজ সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া তরুণদের কাজের স্বীকৃতি দেওয়া হয়। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়াং বাংলা তরুণদের ১৩০ সংগঠনকে সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রদান করেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেছে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের ৬০০ সংগঠন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম