বিদেশগামীরা যেখানে করোনা পরীক্ষা করাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ১৭:৪৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৭:৫৩

শাহজালাল বিমানবন্দরে করোনা শনাক্তের চেষ্টা বিদেশগামী যাত্রীদের জন্য সিভিল সার্জনের কার্যালয়, মহাখালী ডিএনসিসি বুথসহ আরও ১২টি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিদেশগামী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯-মুক্ত সনদ দেওয়ার জন্য আইইডিসিআর এবং সরকারি কর্মচারী হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার পর কোভিড-১৯-মুক্ত সনদ দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শন করা হলে বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের জন্যও অনুরোধ করা হয়েছে। বিদেশ গমনেচ্ছু বিদেশি নাগরিক/যাত্রীদের কোভিড-১৯-মুক্ত সনদ দেওয়ার জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে নমুনা প্রদান এবং সেখান থেকে সনদ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

সিভিল সার্জন, ঢাকার তত্ত্বাবধানে মহাখালীর ডিএনসিসি মার্কেটে নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সিভিল সার্জন অফিস, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, সিলেট, নোয়াখালীতে নমুনা প্রদান সাপেক্ষে কোভিড-১৯-মুক্ত সনদ প্রদান করা হচ্ছে। আইসিডিডিআরবি’কে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯-মুক্ত সনদ প্রদানের জন্য নির্ধারিত করা হয়েছে।

এছাড়া এই বারোটি বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা প্রদান করা যাবে– আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি), ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, ল্যাবএইড লি. ধানমন্ডি, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল, আইদেশী, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি, স্কয়ার হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপলো হাসপাতাল), প্রাভা ডায়াগনস্টিক, ইউনাইটেড হাসপাতাল, গুলশান ক্লিনিক, স্টিমজ হেলথ কেয়ার বিডি লি.।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি