নাইজেরিয়া সরকারকে বেক্সিমকোর পিপিই প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২০, ০১:০৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০১:০৭

নাইজেরিয়াকে পিপিই হস্তান্তর বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) নাইজেরিয়া সরকারকে হস্তান্তর করা হয়েছে। দু’দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং ʽমুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান নাইজেরিয়া ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সভাপতি বস মোস্তাফার হাতে এই পিপিই তুলে হস্তান্তর করেন।

এ সময় নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এমানুয়েল এহানিরে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডেলেকে অলুরুন্নিম্বে মামোরা, মন্ত্রণালয়ের সচিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিপিই সামগ্রীর মধ্যে সু কভার, ফেইস মাস্ক, গ্লাভস ইত্যাদি রয়েছে। মিশনের প্রথম সচিব বিদোষ চন্দ্র বর্মণ এ সময় উপস্থিত ছিলেন।

নাইজেরিয়া সরকারকে বেক্সিমকোর পিপিই প্রদান বাংলাদেশ হাইকমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের ওপর আলোকপাত করতে গিয়ে উল্লেখ করেন, এই দু’দেশ অন্য দেশের সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করছে, যা তাদের আরও ঘনিষ্ঠতর করেছে।

হাইকমিশন কর্তৃক বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সময় প্রতীকী নিদর্শন স্বরূপ পিপিই হস্তান্তর করতে পারায় শামীম আহসান বিশেষ সন্তোষ প্রকাশ করেন।

বস মোস্তাফা বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও নাইজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করে যাচ্ছে।’

তিনি প্রসঙ্গক্রমে বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তরিক উপহারস্বরূপ পিপিই হস্তান্তর বন্ধুপ্রতিম দু’দেশের বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে গভীরতর করবে।’

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান