মাধ্যমিকে বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ২২:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:৪২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমে বিভাগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের বিভিন্ন প্রস্তাব নিয়ে জবাব দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এ কথা জানান।

দীপু মনি বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের কারিকুলামের পুরো পর্যালোচনা হচ্ছে। খুব শিগগিরিই চূড়ান্ত রূপটি প্রকাশ করবো। সেখানে কিন্তু আমাদের সব ধরনের শিক্ষাতে  বিজ্ঞান, মানবিক, ব্যবসা— এই বিভাগগুলো নবম-দশম শ্রেণিতে আর রাখছি না। সব শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের ১০টি বছর শেষ করবে।’

মন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামটি মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই তৈরি করা হচ্ছে। তাতে বাংলাদেশের ইতিহাস, আমাদের ইতিহাস-সংস্কৃতিকে  মূল উপজীব্য করেই, আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করা, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন… বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন, সেই সোনার মানুষ গড়তে কারিকুলাম হবে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম