বৃষ্টি হতে পারে কোথাও কোথাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২০, ১৫:২৫আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৫:২৬

বৃষ্টি পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে ঢাকা ও খুলনা বিভাগের কোথাও কোথাও কুয়াশা পড়েছে, বৃষ্টিও হচ্ছে। আগামীকাল শনিবারও এই আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই সময়ে এই ধরনের হালকা বৃষ্টি হয়ই। আজকের পূর্বাভাসে ঢাকা ও খুলনায় বৃষ্টির কথা বলা হয়েছে। আগামীকালও এই পরিস্থিতি থাকতে পারে। তবে পরশু থেকে পরিস্থিতির উন্নতি হবে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে এই কুয়াশা আর বৃষ্টি হচ্ছে।’

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা ও খুলনা বিভাগের দু'এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম