সৌদি ক্রাউন প্রিন্স সালমানকে ঢাকা সফরের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ১৯:৪০আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৯:৫৬

অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত

আগামী বছরের মার্চে মুজিবর্ষের চূড়ান্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। যদি তা সম্ভব না হয়, তবে ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে সৌদি যুবরাজকে।

রবিবার (২২ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা দুলাইহান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ওই দুটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সে দেশের ক্রাউন প্রিন্সকে এই আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য মন্ত্রী সর্বতো সহায়তার আশ্বাস দেন। এছাড়া সৌদি দূতাবাসের সহযোগিতায় মধ্যপ্রাচ্যের দেশ থেকে অল্প সংখ্যক বাংলাদেশি ফেরত আসার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী।

রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, সৌদি সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। আরামকো, অ্যাকুয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন, রেড সি গেটওয়ে টার্মিনাল, ডেইলিম, আলজুমেইরাহসহ অন্যান্য বিনিয়োগকারীর আগ্রহের কথা জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য মন্ত্রীর সহায়তা চান রাষ্ট্রদূত।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম