কাওরান বাজারে তথ্য প্রতিমন্ত্রীর মাস্ক বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২০:১৯আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:২৩

মাস্ক বিতরণ করছেন তথ্য প্রতিমন্ত্রী করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে রাজধানীর কাওরান বাজারে মাস্ক বিতরণ করেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। শীত মৌসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হব, ভালোভাবে সাবান দিয়ে হাত-মুখ ধূতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশসমূহকে করোনাভাইরাস বিপন্ন করে দিয়েছে। শেখ হাসিনা সরকারের সময়োপোযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি। সকলের সম্মিলিত প্রয়াসে এ জাতি যেমনিভাবে মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, তেমনি করোনাভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম