নতুন প্রজন্মকে নির্মাতা হিসেবে তৈরি করবে সরকার: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২০:৪২আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২০:৪৮

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নতুন প্রজন্মকে উন্নত ও আধুনিক নির্মাতা হিসেবে তৈরি করতে চায় সরকার। তাই জ্ঞানভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। রবিবার (২২ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডে ‘কারিগরি শিক্ষার প্রচারণা’ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
‘কারিগরি শিক্ষা বোর্ড’ ও আইসিটি বিভাগের ‘স্টার্টআপ বাংলাদেশ’ জিটুজি পদ্ধতিতে এই চুক্তি স্বাক্ষর করে। কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্ল্যা এবং স্টার্টআপ বালাদেশের পক্ষে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর টিনা জাবীন এই চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে নওফেল বলেন, ‘যুগোপুযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে বর্তমান ধ্যান-ধারণা পরিবর্তন করতে হবে। এটাকে জ্ঞানভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে ব্র্যান্ডিং করা হবে। কারিগরি শিক্ষার সম্প্রসারণে টক-শো, ভিডিও চিত্র নির্মাণ, ই-মার্কেটিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মো. জাহেদুল হাসান ও উপ-পরিদর্শক (ডিল্পোমা) বিজয় কুমার ঘোষ, উপ-পরিচালক (লার্নিং অ্যান্ড ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট) মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম