বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১৮:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:১২

বাংলাদেশ-ভারত আগামী মাসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতি হিসেবে ২৯ নভেম্বর অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এ বছর ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকের কথা ছিল এবং বাংলাদেশ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বুধবার (২৫ নভেম্বর) এক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে আসার বিষয়ে অপারগতা জানায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে এ বিষয়ে বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনিবার্য সমস্যার কারণে বৈঠকটি হচ্ছে না।’

১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা কম। তবে আমাদের মধ্যে সব সময়ে যোগাযোগ আছে।’

ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য সব বিষয় নিয়ে যোগাযোগ অব্যাহত আছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম