১৯ নারীসহ ৮৬১ বাংলাদেশি পেলেন ‘জাতিসংঘ মেডেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২০:০০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০০:২৪

১৯ নারীসহ ৮৬১ বাংলাদেশি পেলেন  ‘জাতিসংঘ মেডেল’ শান্তিরক্ষা কর্মকাণ্ডে গত এক বছরে অসামান্য অবদানের জন্য ১৯ জন নারী শান্তিরক্ষীসহ ৮৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ‘জাতিসংঘ মেডেল’ দেওয়া হয়েছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের (আনমিস) প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডেভিড শিয়েরার গত ১০ নভেম্বর প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করে শান্তিরক্ষীদের মেডেল পরিয়ে দেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ব্যানব্যাট-৩-এর শান্তিরক্ষীদের ‘জাতিসংঘ মেডেল’ প্রদান প্যারেড গত ১০ নভেম্বর দক্ষিণ সুদানের ওয়াও সুপার ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।

সকল প্রতিকূলতা অতিক্রম করে ব্যানব্যাট-৩-এ অনন্য সাধারণ অবদানের জন্য অভিনন্দন ও প্রশংসা করেন প্রধান অতিথি ডেভিড শিয়েরার। তিনি বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রদানের ঘোষণা করছি। আপনারা জাতিগত সংঘাতপূর্ণ টঞ্জ, ম্যাপেল ও কেজনা এলাকায় অনেক সাধারণ জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের জীবন বাঁচিয়েছেন। করোনা মহামারির মধ্যেও দায়িত্ব পালনে অবিরাম প্রচেষ্টা ও কর্মতৎপরতা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।’

এছাড়াও তিনি ব্যানব্যাট-এর সঙ্গে সংযুক্ত ফিমেল অ্যানগেইজমেন্ট টিমের অসাধারণ কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘ব্যানব্যাট-৩-এর নারী শান্তিরক্ষীগণ দক্ষিণ সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।’

মেডেল প্যারেড অনুষ্ঠানে দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং দক্ষিণ সুদান সেনাবাহিনীর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের