ভাস্কর্য অপসারণের নামে চক্রান্ত প্রতিহত করুন: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৬:৩২

ভাস্কর্য অপসারণের নামে চক্রান্ত প্রতিহত করুন: তথ্য প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, যেসব উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য অপসারণের নাম দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের প্রতিহত করতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুরাদ হাসান বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নেয় সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।
সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম