‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় বিএনপির উসকানি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৩:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৪:০৪

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই হামলায় বিএনপি উসকানিতে জড়িত আছে কিনা খতিয়ে  দেখা হচ্ছে।’

আজ সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাজ অবশ্যই শেষ হবে। কেউ ভাঙার ধৃষ্টতা দেখালে চরম মূল্য  দিতে হবে। ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে  কারও বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ঢাকায় এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির তীব্র সমালোচনা করেন। এরপর গত ২৭ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে এক মাহফিলে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। এ নিয়ে দেশজুড়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে সমালোচনা ও প্রতিবাদ কর্মসূচি চলছে। এরইমধ্যে গত ৪ ডিসেম্বর রাতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত ও পুরো মুখমণ্ডল এবং হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এদিকে, আজ সোমবার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, সারাদেশের যেসব জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে সেসবের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। মন্ত্রিপরিষদ সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানসহ নির্মাণাধীন অন্যান্য ম্যুরালেরও নিরাপত্তায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। অন্য একটি রিট মামলার শুনানিকালে সোমবার (৭ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন-

বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরালের পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম