এমপি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ নাসিমের ছেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৮:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৮:৩৫

এমপি হিসেবে শপথ নিলেন তানভীর শাকিল জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন উপনির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত তানভীর শাকিল জয়। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জয়কে শপথ পড়ান।

সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।

শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু হয়। শূন্য হওয়া আসনে ১২ নভেম্বর উপনির্বাচন হয়। এতে নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জয়ী হন।

এ আসনে ২০০৯ সালে অনুষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন তানভীর শাকিল জয়। তার বাবা মোহাম্মদ নাসিমের মনোনয়নপত্র বাতিল হলে তিনি নির্বাচনে ডামি প্রার্থী থেকে দলীয় মনোনয়ন পান এবং বিজয়ী হন। পরের মেয়াদে তার বাবা মোহাম্মদ নাসিম আবার প্রার্থী হলে তিনি আর নির্বাচনে অংশ নেননি। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। তবে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে তার মৃত্যু হলে আসনটির উপনির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পান তানভীর শাকিল জয়।

আরও পড়ুন- মোহাম্মদ নাসিমের আসনে বিজয়ী ছেলে জয় 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম