বিআইডব্লিউটিসি ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৯:১৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক সৈয়দ তাজুল ইসলামকে একই সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব খাজা মিয়াকে পদোন্নতি দিয়ে গত ২৬ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
একইসঙ্গে সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অপর এক প্রজ্ঞাপনে পাট অধিদফতরের মহাপরিচালক সওদাগর মোস্তাফিজুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিনকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের