করোনায় মৃত্যু ৬৯০০ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৮

রংপুরে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য আনা হচ্ছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯০৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৮১ হাজার ৯৪৫ জন।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ২০০টি। নমুনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৪টি। এখন পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭১ জন। এখন পর্যন্ত সুস্থ চার লাখ এক হাজার ১৯৪ জন। করোনার টেস্ট

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৮৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৬৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮২ দশমিক ২৪ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং সাত জন নারী। এখন পর্যন্ত পুরুষ পাঁচ হাজার ২৮০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬২৬ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ছয় জন এবং  বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে একজন করে। ২৪ ঘণ্টায় ৩২ জনেই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

/এসও/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম