ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে স্পষ্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ১৪:৩০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৬:১১

ওবায়দুল কাদের

ভাস্কর্য ইস্যুতে বিএনপির বর্ণচোরা রাজনীতি জাতির কাছে এখন স্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণেই ভাস্কর্য নিয়ে তাদের কোনও আগ্রহ নেই। কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগসাজশে খুনিদের পুরস্কৃত করা হয়েছিল।’

বুধবার (৯ ডিসেম্বর) সকালে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ধর্মীয় উগ্রবাদ ফ্রাংকেনস্টাইনের দানবের মতো। সুতরাং এখন যাদের পৃষ্ঠপোষকতা করছেন একদিন তাদের আঘাতে আপনাদের জর্জরিত হতে হবে। বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না।’

গণমাধ্যমের এমন সংবাদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না। এদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তখনও বিএনপি নেতারা প্রকাশ্যে কথা বলতে চায় না। এর মাধ্যমে প্রকারান্তরে বিএনপি তাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকেই স্পষ্ট করেছে।’

তিনি বলেন, দেশের রাজনীতি এখন দুই ধারায় বিভক্ত। একদিকে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি। অপরদিকে দেশের অব্যাহত এগিয়ে যাওয়ার গতিকে রুদ্ধ করার রাজনীতি। একদিকে '৭১-এর অসাম্প্রদায়িক চেতনা, অপরটি '৪৭-এর সাম্প্রদায়িক চেতনা।

মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যে রাজনৈতিক বলয় রয়েছে দেশে, তার প্রকাশ্য-অপ্রকাশ্য পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপির বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ার করে বলেন, ‘লাখো শহীদের অমর বীরত্ব গাঁথায় নির্মিত এ দেশ নিয়ে কোনও ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।’

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম