একশ’র মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২০, ২৩:০১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২৩:০৮

নির্বাচন কমিশন স্থানীয় সরকারের প্রায় একশ’ প্রতিষ্ঠানে ভোটগ্রহণ  হবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। সাতটি পৌরসভা, চারটি জেলা পরিষদ, ১০টি উপজেলা পরিষদ ও ৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ঘন কুয়াশায় হেলিকপ্টার চলাচল করতে না পারায় ভোটের আগের দিন বুধবার (৯ ডিসেম্বর) রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনি এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনি এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে। নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে।’

জানা গেছে, পাঁচটি পৌরসভায় সাধারণ ও দুটি পৌরসভায় উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে । সাধারণ নির্বাচন হতে যাওয়া পৌরসভাগুলো হচ্ছে— ফরিদপুর ও মধুখালী, মাধারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হবে বৃহস্পতিবার।

এদিন ১০টি উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন পদে ভোটগ্রহণ হবে। বগুড়ার শেরপুর  উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, নওগার রাণীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া কুড়িগ্রামের রৌমারি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক