বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ১৬:১৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৬:২৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষের মোড়ক উন্মোচন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এই মন্ত্রণালয়ের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষায়িত শব্দের সংকলন ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শব্দকোষ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় তথ্য বিনিময়, আকাশপথে চলাচলকারী যাত্রী ও পর্যটকদের সুবিধার জন্য এই শব্দকোষ প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে  মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এই শব্দকোষের মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় ও বিভাগের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রশাসনিক, কারিগরি, আইনগত, বাণিজ্যিক এবং বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করা হয়। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম পারস্পরিক সম্পর্কযুক্ত ও এতে সাধারণ শব্দের পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত শব্দ ব্যবহার করা হয়। এই মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষায়িত শব্দের এই শব্দকোষ জ্ঞান বিনিময়ের পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় তথ্য সমন্বয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু সরকারি কর্মকর্তাই নয়, আকাশপথে চলাচলকারী ও বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী এবং পর্যটন কেন্দ্রে ভ্রমণরত যেকোনও পর্যটক এই পুস্তিকা থেকে তথ্য নিয়ে উপকৃত হবেন।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

 

/সিএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম