দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ হাজার ৯৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬০০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৬৫টি। এখন পর্যন্ত ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৩২৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৪১ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব ২৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।








