ষাটোর্ধ্বদের মৃত্যু বাড়ছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯

ছবি: সাজ্জাদ হোসেন গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে ১১ জনই ষাটোর্ধ্ব। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ছয় হাজার ৯৮৬ জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব তিন হাজার ৭৫৩ জন, যা ৫৩ দশমিক ৭২ শতাংশ।

মৃতের সংখ্যায় ষাটোর্ধ্বদের পরেই রয়েছেন ৫১ থেকে ৬০ বছর বয়সীরা। মোট মৃত্যুর মধ্যে এই বয়সী মারা গেছেন এক হাজার ৭৯৭ জন, যা ২৫ দশমিক ৭২ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮৩৬ জন, যা ১১ দশমিক ৯৭ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৫৬ জন, যা পাঁচ দশমিক ১০ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫৬ জন, যা দুই দশমিক ২৩ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৫ জন, যা শূন্য দশমিক ৭৯ শতাংশ এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ৩৩ জন, যা শূন্য দশমিক ৪৭ শতাংশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যু বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১২ জন। মোট মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন তিন হাজার ৭৯৫ জন, যা ৫৩ দশমিক ৩২ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ৩০১ জন, যা ১৮ দশমিক ৬২ শতাংশ; রাজশাহী বিভাগে ৪১৭ জন, যা পাঁচ দশমিক ৯৭ শতাংশ; খুলনা বিভাগে ৫০৫ জন, যা সাত দশমিক ২৩ শতাংশ; বরিশাল বিভাগে ২৩০ জন, যা তিন দশমিক ২৯ শতাংশ; সিলেট বিভাগে ২৭৩ জন, যা তিন দশমিক ৯১ শতাংশ; রংপুর বিভাগে ৩১৩ জন, যা চার দশমিক ৪৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৫২ জন, যা দুই দশমিক ১৮ শতাংশ।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম