মিয়ানমারে বিনিয়োগকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১১:০৮ আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:১৯

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড় দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা রোহিঙ্গা সমস্যা সমাধানে শুধু মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলেই হবে না, ওই দেশে যেসব দেশ বিনিয়োগ করছে, তাদের ওপরও চাপ সৃষ্টি করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এটি রাজনৈতিক সমস্যা এবং এ জন্য রোহিঙ্গাদের একটি রাজনৈতিক দল থাকা প্রয়োজন দরকষাকষির জন্য।

শুক্রবার (১১ ডিসম্বের) রাতে নেদারল্যান্ডসের হেগে 'রোহিঙ্গাদের ওপর যৌন ও লিঙ্গ-ভিত্তিক নিপীড়নের জন্য দায়বদ্ধতা ও বিচার' শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আজমেদ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের একটি রাজনৈতিক দল থাকা প্রয়োজন, যার মাধ্যমে তারা জাতিসংঘ, মিয়ানমার, বিশ্ব ব্যাংকসহ অন্যদের সঙ্গে কথা বলতে পারে।’

তিনি বলেন, ‘মিয়ানমার এখন আরসার কথা বলে নেতিবাচক প্রচারণা চালায়, কিন্তু একটি রাজনৈতিক দল থাকলে সেটি বন্ধ হবে।’

নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘১৫ লাখ রোহিঙ্গার জীবনের মূল্য কী এতই কম, যে তাদের কথা কেউ শুনবে না বা তাদের সমস্যার সমাধান করবে না?’

রোহিঙ্গা নির্যাতনের বিচার করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘নৃশংসতা ঠেকানোর জন্য যা করা দরকার ছিল, সেটি করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে।’

কফি আনান কমিশনের সদস্য লেইতিশিয়া ভ্যান ডেন আসুম বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক মামলা রয়েছে এবং এই মামলাগুলোর ফলাফল নির্ভর করছে সাক্ষীরা কীভাবে সাক্ষ্য দেন তার ওপরে।’

তিনি মনে করেন, সাক্ষীদের ঠিকমতো সুরক্ষা না দেওয়া হলে, ওই মামলাগুলোর পরিণতি ভালো হবে না।

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে: রিজভী
ট্রফি জয়ের পর টিভি সাক্ষাৎকারে লুটিয়ে পড়লেন পেরেদেস
ট্রফি জয়ের পর টিভি সাক্ষাৎকারে লুটিয়ে পড়লেন পেরেদেস
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন