স্বাধীনতা দিবসে কেনিয়ার প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২০, ০৯:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৯:১৫

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর কেনিয়া প্রজাতন্ত্রের জামহুরি দিবস (স্বাধীনতা দিবস) উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার অভিনন্দন বার্তায় উল্লেখ করেন যে, বাংলাদেশ-কেনিয়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়েই চমৎকার সম্পর্ক বজায় রেখেছে।

রাষ্ট্রপতি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, দু’দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সুখকর বন্ধুত্ব ও সহযোগিতার ঘনিষ্ঠ বন্ধন আগামী দিনেও উভয় দেশের পারস্পরিক স্বার্থে আরও গতিশীল হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ-কেনিয়া অভিন্ন মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি, উন্নয়ন অভীক্ষা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সদিচ্ছায় প্রতিফলিত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে।
তিনি উল্লেখ করেন যে, বর্তমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দু’দেশের অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ পারস্পরিক কল্যাণজনক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ উন্মোচন করবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেনিয়ার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং কেনিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম