ঢাকাকে আধুনিক নগরী গড়ার ব্যবস্থা নিন, সংশ্লিষ্টদের সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৫:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৫:৩০

ওবায়দুল কাদের দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে রাজধানী ঢাকা শহরের চেহারার কোনও মিল নেই বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজধানীকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই। এর জন্য যা যা করার সবই করবে সরকার।’

এটিকে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। রবিবার (১৩ ডিসেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।’ তিনি ঢাকার দুই মেয়রকে এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।’

মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, ‘নির্মাণাধীন বিআরটিএ’র কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।’

কাদের বলেন, ‘মোটরসাইকেলে হেলমেট যারা পরবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এ ক্ষেত্রে আনা যাবে না।’ গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

তিনি নারায়ণগেঞ্জের জন্য মাল্টি মডেল হাটের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তেজগাঁয়ের ট্রাক টার্মিনালে প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগ বাস্তবায়নে নতুন করে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ‘এই ট্রাক স্টান্ডের যানজট অবশ্যই কমাতে হবে।’

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়র, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক