শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৫

প্রধানমন্ত্রী পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে ১৪ ডিসেম্বরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা বাংলাকে মেধাশূন্য করার লক্ষ্যে লেখক-বুদ্ধিজীবী-শিক্ষাবিদ-চিকিৎসক-সাংবাদিক-প্রকৌশলীদের ধরে নিয়ে হত্যা করে। বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ডিসেম্বরের ১০-১৪ তারিখ সেই নীলনকশা বাস্তবায়ন করে হানাদার বাহিনী।

প্রধানমন্ত্রী পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও নগরীর অন্যান্য এলাকায় নিয়ে নির্যাতন করা হয় এবং তাদের হত্যা করা হয়। মিরপুর ও রায়েরবাজারেই বেশিরভাগ বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। ১৪ ডিসেম্বরের শহীদদের মধ্যে আছেন, ডা. আলীম চৌধুরী. ডা. ফজলে রাব্বী, শহীদুল্লাহ কায়সার, সিরাজুদ্দীন হোসেন, নিজামউদ্দীন আহমেদ, এসএ মান্না এবং সেলিনা পারভীন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম