বুদ্ধিজীবীর পূর্ণাঙ্গ তালিকা ২৬ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:২৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:২৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘গতকাল (রবিবার, ১৩ ডিসেম্বর) পর্যন্ত আমরা ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করেছি। আমরা আরও খতিয়ে দেখছি। যারা বাদ পড়েছেন তাদের নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

সোমবার (১৪ ডিসেম্বর ) সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী

মন্ত্রী বলেন, ‘গতকাল পর্যন্ত ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা করা হয়েছে। এই তালিকায় শেষ না। সারাদেশ ব্যাপী আরও যারা আছেন সেগুলো সংগ্রহ করা হচ্ছে। আমরা আশা করছি আগামী ২৬ শে মার্চের বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’

প্রসঙ্গত, সরকার প্রাথমিকভাবে এক হাজার ২২২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন করেছে। রবিবার শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভায় এ তালিকা অনুমোদন দেওয়া হয়। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হবে।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম