৬১ জন নারী মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪

নারী মুক্তিযোদ্ধারা সরকার ৬১ জন নারী মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সোমবার (১৪ ডিসেম্বর)। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রবীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (জামুকা)-এর ৭ (ক) অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকার এতদ্বারা রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল -১(এলোকেশন অফ বিজনেস)-এর তালিকা ৪১-এর ৫নং ক্রমিকে দেওয়া ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোকাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেট প্রকাশ করা হয়েছে।

সারা দেশের ৬১ জন নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে কিশোরগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন, নাটোরে ১২ জন, পিরোজপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, পটুয়াখালীতে ১৫ জন, সাতক্ষীরায় ১ জন, খাগড়াছড়িতে ১ জন, মাদারীপুরে ১ জন, বরগুনায় ২ জন, ফরিদপুরে ১ জন, বরিশালে ১ জন, কুষ্টিয়ায় ২ জন, সিলেটে ১৩ জন, গোপালগঞ্জে ২ জন ও খুলনায় ১ জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন। নারী মুক্তিযোদ্ধাদের তালিকা নারী মুক্তিযোদ্ধাদের তালিকা

নারী মুক্তিযোদ্ধাদের তালিকা

/এসআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম