লাল-সবুজ পতাকার অসম্মান হতে দিও না: তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৯:৫৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২০:২৮

ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তরুণদের অনুরোধ করে বলেছেন, তোমরা তোমাদের পূর্বসূরিদের আত্মোৎসর্গের কথা কখনও ভুলে যেও না। তাঁদের উপহার দেওয়া লাল-সবুজ পতাকার অসম্মান হতে দিও না। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ভাষণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার চরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘চাহি না জানিতে—বাঁচিবে অথবা মরিবে তুমি এ পথে, এ পতাকা বয়ে চলিতে হইবে বিপুল ভবিষ্যতে।’

তরুণদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আবারও আমরা শপথ নিই—আমরা যেন লাখো শহীদের রক্তের ঋণ ভুলে না যাই। আমরা যেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভূ-লুণ্ঠিত হতে না দেই।’ যুবশক্তি, তরুণ সমাজ এবং নতুন প্রজন্মের কাছে এই অনুরোধ জানান তিনি। যোগ্য উত্তরসূরি হিসেবে এই বিজয় দিবসে তরুণরা তাদের পূর্বপুরুষদের বিজয় নিশান সমুন্নত রাখার শপথ নেবে, এই কামনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘প্রতিজ্ঞা করো, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে। তবেই ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে। জাতির পিতার স্বপ্ন পূরণ হবে।’

আরও পড়ুন:

পরাজিত শক্তির দোসররা দেশকে পিছিয়ে নেওয়ার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী

 

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী