শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ১৪:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৪:৪৮

বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদে কুরআনখানি, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় জাতীয় মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

কুরআনখানি শেষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা কাফিলুদ্দীন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

দুপুর দেড়টায় দিকে বায়তুল মোকাররমে ‘৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া মোনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম