জাতি হিসাবে আমরা কূলের কাছাকাছি: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২০, ১৮:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৮:১০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জাতি হিসাবে আমরা এখন কূলের কাছে আছি মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কূলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রচেষ্টা চলছে। এ প্রচেষ্টায় সকলেরই অংশ নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি বর্তমানে নেতিবাচক কিছু বিষয় আমাদের নাড়া দিচ্ছে। এটা দুঃখজনক।
বুধবার (১৬ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
মন্ত্রী বলেন, আমরা প্রতিষ্ঠিত জাতি, ইতিহাস আমাদের হাজার বছরের, কিন্তু চিন্তিত জাতি হিসাবে আমাদের দীর্ঘদিনের ইতিহাস নেই। এইমাত্র ৫০ বছর হলো। তাও নানাভাবে বিক্ষিপ্ত বা আঘাতপ্রাপ্ত, খণ্ডিত এটা এক অদ্ভুত ধরনের ইতিহাস। চরম মূল্যের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছে। বর্তমানে আমরা থিতু হয়েছি এবং প্রতিষ্ঠা গঠনের কাজ করছি।
তিনি আরও বলেন, আপনাদের কাজের ফল আমিও পাই। অনেকে বলছেন আপনারা আইএমইডিতে বেশ ভালো নড়াচড়া দিচ্ছেন। স্বতস্ফূর্ততার সঙ্গে বলেছে, আমার ভালো লেগেছে। এটা কিন্তু আপনাদের পরিশ্রমের স্বীকৃতি। বিজয় আমাদের অর্জিত হয়েছে। বিজয়ের ফল আমাদের হাতে আছে। এটাকে আমরা সবাই উপভোগ করবো, কাজে লাগাবো।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম